1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে সভাপতি পদে এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে শাহ মনজুরুল হক লড়াই করবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে সভাপতি ও সম্পাদকসহ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষণা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ও পুরোপুরি সম্মতি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে নির্বাচনের জন্য চুলচেরা বিশ্লেষণ করে এই প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে, যাতে আমরা পুরো প্যানেল বিজয় পেতে পারি।

আগামী ১১ ও ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ