1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্টের পাঁয়তারায় ব্যস্ত’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, শঙ্কিত হয়ে বিএনপি সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। আমরা এর নিন্দা জানাই। আমরা ধৈর্য ও সহনশীলতার সাথে এগুচ্ছি। আমরা নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ঠিক রাখাতে কঠোর হস্তে ব্যবস্থা নিবে। যাতে ভোটার এসে ভোট দিতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর ১১ নম্বর ওয়ার্ড থেকে ১৯তম দিনের মতো নৌকার গণসংযোগে এসে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, নেতাকর্মীদের বলে দিয়েছি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। এমন কোনো কাজ করা যাবে না যাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। বিরোধী পক্ষ গায়ে পড়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার পাঁয়তারায় ব্যস্ত।

বিএনপি প্রার্থী ইশরাকের ইশতেহার দেওয়ার বিষয়ে তাপস বলেন, নির্বাচন কেন্দ্র করে ইশতেহার আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক তারা দিয়েছে। এটা তারা দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ