1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

করোনাভাইরাস আতঙ্কে যাত্রী ফেরত দিয়েছে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪১ Time View

করোনাভাইরাস আতঙ্কে এক বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিককে ভারতে ঢুকতে দেয়নি সেখানকার ইমিগ্রেশন পুলিশ। সোমবার সকালে বাংলাদেশে আনুষ্ঠানিকতা শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করলেও তাকে সেখান থেকে ফিরিয়ে দেয়া হয়। সম্প্রতি চীন ভ্রমণ করা যাত্রীর শরীরে যদিও করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায় নি।

সূত্র জানায়, ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীর নাম শওকত আহমেদ। তিনি ফেনী সদর উপজেলার সাহিবপুর গ্রামের সৈয়দ আহম্মেদের ছেলে। নভেম্বর মাসে ছয়দিন চীন ভ্রমণ করে বাংলাদেশে আসেন শওকত। জরুরী প্রয়োজনে ভারতীয় ভিসায় তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার ভারতে যাচ্ছিলেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এএসআই মো. মোর্শেদুল হক জানান, শওকতের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিলনা। এ অবস্থায় তাকে ভারতে যেতে দেয়া হলেও সেখান থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, চীন থেকে কেউ ভ্রমণ করে এলে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে যেতে দেয়ার নির্দেশনা রয়েছে। সে অনুযায়ি শওকত আহমেদকে ভারতে যেতে দেয়া হয়। কিন্তু ভারতীয় পুলিশ তাকে ফেরত পাঠিয়ে দেয়। পরে তিনি বাড়ি চলে যান।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, ‘শওকত আহমেদের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিলো না। বন্দরে থাকা মেডিকেল ডেস্কের লোকজন এরপরও আমার সাথে কথা বলেন। ভাইরাস নেই নিশ্চিত হয়ে ওনাকে যেতে দেয়া হয়। পরে শুনেছি ভারতীয় কর্তৃপক্ষ তাকে যেতে দেয়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ