1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘জম্মু-কাশ্মীরে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝিয়েছেন, জম্মু ও কাশ্মীরের ঘরে ঘরে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি উপত্যকার গ্রামাঞ্চলে আরো বেশি করে প্রচার করতে হবে উন্নয়নের বিষয়টি।

গত আগস্ট মাসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে সেখানকার বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে দেয় মোদি সরকার। রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেও ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।

সেই পদক্ষেপের প্রায় পাঁচ মাস পর এবার উপত্যকা অঞ্চলে উন্নয়নের পরিকল্পনা সেখানকার মানুষের কাছে পৌঁছে দিতে তৎপর হলেন খোদ প্রধানমন্ত্রী। আগামী সাত দিনে ৩৬ জন মন্ত্রী জম্মু ও কাশ্মীর সফরে যাবেন, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন উন্নয়নের বার্তা।

সব সময়ই পরিকল্পনা করে এগোতে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের হয়ে প্রচার কর্মসূচি শুরুর আগেও তাই ছক করেই এগিয়ে যেতে চান তিনি। সেই লক্ষ্যেই গতকাল শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ওই বৈঠকে মন্ত্রীদের তৃণমূল স্তরে পৌঁছে গিয়ে বিভিন্ন কেন্দ্রীয় পরিকল্পনা কাশ্মীরের স্থানীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ