1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আগামী সপ্তাহ থেকে অনলাইন পোর্টালের নিবন্ধন শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ Time View

আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন দেয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, অনলাইন সংবাদমাধ্যমগুলোর নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করার পর মন্ত্রণালয়ে তিন হাজার ৫৯৭টি দরখাস্ত জমা পড়েছে। সেগুলো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়সহ একটি সভাও করা হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে, আজ বা কালের মধ্যে তারা কয়েকশ’ অনলাইনের তদন্ত শেষ করেছেন সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আগামী সপ্তাহ থেকে অনলাইনগুলোর নিবন্ধন দেয়া শুরু হবে।

তবে এ প্রক্রিয়া শেষ করতে কিছুদিন সময় লাগবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রায় তিন হাজার ৬০০ অনলাইনের তদন্ত শেষ করা তো সহজ কাজ নয় এবং কয়েকটি সংস্থা তদন্ত করছে। যে কয়টি আমরা পাব সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিবন্ধন দেয়া শুরু করব।

নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর যেগুলো নিবন্ধিত হবে না সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এখন তো কোনো প্রক্রিয়া অবলম্বন ছাড়া যে কেউ যেকোনো একটি অনলাইন খুলে বসে। দেখা গেল যে ঘরের মধ্যে বসে কয়েকজনে একটি অনলাইন চালায়। ভবিষ্যতেও সেটি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ