1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

চট্টগ্রামে ঘরের মধ্যে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

চট্টগ্রামের বন্দর নিমতলীর একটি বাসা থেকে বাবা ও শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন মো. আরিফ (৩২) ও তার চার বছর বয়েসী মেয়ে বিবি ফাতেমা। আরিফ পেশায় দিনমজুর।
আজ শনিবার বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায়।
বলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।”
তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল।
হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ।
তিনি আরও বলেন, নিহত শিশুর মা হাসিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দাম্পত্য বিরোধে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসিনা বেগমকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ