1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন : বিআরটিএ ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান আমাদের দেশের যত্ন আমাদেরকেই নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে : স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪৪ Time View

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সাভা সেন্টারে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র ১৪১তম সম্মেলন আজ রবিবার থেকে শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনে ‘ফোরাম অন উইমেন পার্লামেন্টারিয়ানস’ শীর্ষক সভায় অংশ নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীর ক্ষমতায়নে সকল দেশের সংসদ সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে। বলা হয়েছে, ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ানস’র সভাপতি ও সার্বিয়ার ডেপুটি স্পিকার গরদানা টমিচের সভাপতিত্বে ওই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ডা. হাবিবে মিল্লাত, সুবর্ণা মুস্তাফা ও শবনম জাহান ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া সভায় ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস কমিটি’র রেপোর্টিয়ার হিসেবে ‘অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০: দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট অব হেলথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত।

উল্লেখ্য, রবিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন আগামী ১৭ অক্টোবর শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ