1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সৈকতে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছেন নরেন্দ্র মোদি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫৫ Time View

ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রচারণায় অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমূদ্র সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য কুড়াতে নেমে পড়েছেন। তামিলনাড়ুর মামালাপুরাম সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন তিনি।
বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মোদির পরনে কালো ট্রাউজার ও পোলো শার্ট। খালি পায়ে সমুদ্রসৈকতে হাঁটছেন। দেখে মনে হবে, যেন প্রাতর্ভ্রমণে বের হয়েছেন। আশপাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও মোড়ক তুলে নিচ্ছেন। রাখছেন একটি ব্যাগে। ভিডিও শেষে দেখা যায়, পিঠে একটি ছোট্ট সেই ব্যাগ নিয়ে মোদি এগিয়ে যাচ্ছেন।
নরেন্দ্র মোদি তামিলনাড়ু রাজ্যের মামালাপুরাম এলাকায় আছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করবেন। তবে এর আগে সকালে ভারতের জনগণের জন্য দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই বার্তা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ