1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ভারতীয় নৌবাহিনী প্রধান ৪ দিনের সফরে ঢাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০ Time View

বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ট ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করতে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বাংলাদেশ সফর করছেন।

গতকাল শনিবার অ্যাডমিরাল করমবীর সিং বাংলাদেশ সফর শুরু করলেও আজ রবিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাশাপাশি দু’দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে এ সফরে, এমনটাই আশা করা হয়েছে বার্তায়।

ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বিনিময়ের অংশ হিসেবে ২১ থেকে ২৪ সেপ্টেম্বর দুজন প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন অ্যাডমিরাল করমবীর।

সফরকালে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানগণসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি বাংলাদেশ নৌবাহিনীর খুলনা ও চট্রগ্রাম আঞ্চলিক কমান্ডারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে একটি সেমিনারে অংশ নেবেন ভারতের নৌবাহিনীর প্রধান। এছাড়া খুলনা শিপইয়ার্ড বিভিন্ন নেভাল স্টেশন, যুদ্ধজাহাজ ও বিএনএস বঙ্গবন্ধু পরিদর্শন করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ