1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে : জিএম কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৬০ Time View

আগামী সব নির্বাচনে জাতীয় পার্টি যেন একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে, সেজন্য তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আজ সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে চট্টগ্রাম মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

দেরি না করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।

অনুষ্ঠানে জিএম কাদের বলেন, বর্তমানে অনেক রাজনৈতিক দলই মানুষের অধিকারের প্রশ্নে রাজপথে নেই। রাজনৈতিক এই শূন্যতায় জাতীয় পার্টি সংসদে ও রাজপথে মানুষের অধিকার নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ সংগ্রাম করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।

আগামী সব নির্বাচনে জাতীয় পার্টি যেন একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারে, সেজন্য তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন জিএম কাদের। মরহুম শামীম কবিরের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ