1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওবায়দুল কাদের সিঙ্গাপুর যাচ্ছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৫৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল রবিবার সিঙ্গাপুর যাচ্ছেন। দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়োজাহাজযোগে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন। তার সঙ্গে যাবেন স্ত্রী ইসরাতুন্নেছা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রিজভী আহমেদ।

ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিত্সকদের তত্ত্বাবধায়নে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে।

গত ২ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তাঁর হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ২০ মার্চ ওই হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন ওবায়দুল কাদের।

এ অবস্থায় রবিবার তিনি আবার যাচ্ছেন সিঙ্গাপুরে। তিনি সেখানে চার দিন অবস্থান করতে পারেন। তারপর দেশে ফিরে আসবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ