1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ছাত্রদের সন্তান মনে করুন : গণপূর্তমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৮৪ Time View

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পিরোজপুরকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ শিক্ষিত মানুষের জনপদে পদে পরিণত করতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার বলে এ বছরের বাজেটে শিক্ষা খাতে বেশি বরাদ্দ রেখেছে। শিক্ষাকে আধুনিক ও যুগোপযুগী করতে হলে বৈজ্ঞানিক ও কারিগরী শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শিক্ষাবিহীন জীবন হচ্ছে চন্দ্রহীন অন্ধকার আকাশ। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষা জীবনের বুনিয়াদ। জীবনের এই ভিত্তি দুর্বল হলে মানুষের ভবিষ্যৎ দুর্বল হয়ে যায়। এই ভিত্তি নির্মাণ করবেন প্রাথমিক শিক্ষকবৃন্দ।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে শ ম রেজাউল করিম বলেন, আপনার স্কুলের ছাত্রদের আপনার সন্তান মনে করুন। নিজের সন্তানকে যে মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতেন তাই তাদেরকে শিক্ষা দিন। মনে রাখবেন আপনারা যদি ক্লাসে ফাঁকি দেন তাহলে আধুনিক বাংলাদেশ বিনির্মানের কারিগরকে ধংস করার জন্য ফাঁকি দিলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ