1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

মুসলিমরা সন্ত্রাসী’, ক্রাইস্টচার্চের মসজিদের বাইরে ট্রাম্প ভক্তের চিৎকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৭৩ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গত মাসের মাঝামাঝিতে সন্ত্রাসী হামলার ঘটনা সারাবিশ্বের মানুষের হৃদয় নাড়িয়ে দিয়েছে। সেই দুই মসজিদের একটি মসজিদ আল নূর। ওই মসজিদের বাইরে বুধবার বিকেলে এক ব্যক্তি চিৎকার করে বলেছেন, মুসলমানরা সন্ত্রাসী।

চলতি বছরের ১৫ মার্চ মসজিদ আল নূরের বাইরে সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আর দুই মসজিদ মিলিয়ে নিহত হয়েছেন ৫০ জন। যাদের মধ্যে নারী ও শিশু ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজকে এ ধরনের ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শী ইয়াসমিনা সাফিনা বলেন, তিনি (চিৎকার করা যুবক) এমন এক ধরনের লোক যে, ট্রাম্প লেখা জামা গায়ে দিয়েছিলেন এবং চিৎকার করছিলেন। মুসলিম ইন ক্রাইস্টচার্চ নামের এক ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে দিয়ে ওই ব্যক্তি চলে যাচ্ছেন। তার গায়ে রয়েছে ট্রাম্প লেখা কালো রঙের টি শার্ট এবং পরনে থ্রি-কোয়ার্টার।

মসজিদ আল নূরের মুসল্লিরা বলছেন, ওই ব্যক্তি বিকেলে এসে চিৎকার চেঁচামেচি করেছেন। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেনি। তবে তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ