1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

উড়ন্ত হাতি ‘ডাম্বো’ আসছে বাংলাদেশে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৮১ Time View

ছোট্ট একটা হাতির ছানা। নাম তার ডাম্বো। কিন্তু ডাম্বো মানে যে বোকা! আসলে ডাম্বোর কান দুটো বিরাট বড়। আর সেই কান নিয়েই হাসাহাসি করে সবাই। মাকে হারিয়ে ডাম্বো চলে এসেছে সার্কাসে। কিন্তু সেই সার্কাসেই একদিন আবিস্কার হলো ডাম্বোর অদ্ভুত ক্ষমতা। ডাম্বো উড়তে পারে! তার বিরাট দুটো কান ডানার কাজ করে। ডাম্বোর উড়তে পারার কথা ছড়িয়ে যায় দিকবিদিকে। সে এখন সার্কাসের এক স্টার। ডাম্বোর এই খ্যাতির কথা জানতে পারে বিখ্যাত ব্যবসায়ী ভ্যানডিভিয়ার। ডাম্বোকে সে নিয়ে যায় তার বিশাল বিনোদনের ব্যবসা ড্রিমল্যান্ডের জন্য।

সার্কাসের স্টার থেকে ড্রিমল্যান্ডের সুপারস্টার হতে দেরি হয় না ডাম্বোর। কিন্তু সে যে তার মায়ের কাছে ফিরে যেতে চায়! এরই মধ্যে জানা যায় ড্রিমল্যান্ড মোটেও স্বপ্নের জায়গায় নয়। বরং সেখানেও লুকিয়ে আছে অন্ধকার অনেক রহস্য। তবে কি ডাম্বো ফিরে যেতে পারবে তার মায়ের কাছে? নাকি ড্রিমল্যান্ডেই বিপদে পড়বে সে? জানতে হলে অপেক্ষা করতে হবে ২৯ মার্চ পর্যন্ত। এ দিন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ‘ডাম্বো’।

উড়তে পারা এই ডাম্বোর গল্প কিন্তু বহু পুরনো। ১৯৪১ সালের অক্টোবরে মুক্তিপ্রাপ্ত ‘ডাম্বো’ ছিল ডিজনির চতুর্থ অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র। সেই ডাম্বোকেই আবার নতুন করে ফিরিয়ে আনলেন ব্যাটম্যান রিটার্নস, প্ল্যানেট অব দ্য এপস বা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড খ্যাত পরিচালক টিম বার্টন। এতে অভিনয় করেছেন কলিন ফেরেল, ইভা গ্রীন, মাইকেল কিটনের মত তারকারা। ছবিটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস বোঝা যায় ট্রেলার প্রকাশের পর থেকে। বড় পর্দায় আসার পর এ উচ্ছ্বাসের মাত্রা কয়েকগুণ বেড়ে যাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ