1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

সংসদীয় কমিটিকে শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনে আইএমএফ’র সহযোগিতা চাইলেন স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৭২ Time View

সংসদীয় কমিটির কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনে আইএমএফ’র সহযোগিতা চাইলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। বাংলাদেশে নিযুক্ত আইএমএফ’র আবাসিক প্রতিনিধি র‌্যাগনার গুডমুন্ডসন তাঁর সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এই আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা আগামী ২৬ থেকে ২৭ মার্চ দিল্লীতে অনুষ্ঠিতব্য মাইক্রো ইকোনোমিক পলিসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং সেমিনার ফর লেজিসলেটর ইন সাউথ এশিয়া নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে র‌্যাগনার গুডমুন্ডসন ওই সম্মেলনে দক্ষিণ এশিয়ার ৫টি দেশের সংসদ সদস্যদের নিয়ে আইএমএফ আয়োজিত সেমিনারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত ও আইএমএফ’র কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।

এসময় স্পিকার আইএমএফ’র কার্যক্রমের প্রশংসার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার জন্য আইএমএফকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সরকারী হিসাব, অনুমিত হিসাব ও সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটিসমূহের দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ’র কাজ করার সুযোগ রয়েছে। আগামীতে এই সুযোগ কাজে লাগানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ