1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

বিয়ে করছেন মিরাজ-মোস্তাফিজ-মুমিনুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫১ Time View

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই, এই বিরতিতে ক্রিকেটারদের বিয়ের ধুম পড়েছে! এরই মধ্যে বিয়ে করেছেন সাব্বির রহমান। জীবনের নতুন জুটি গড়ার তালিকায় আছেন তিন ‘ম’—মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মুমিনুল হক। তিন ‘ম’–এর বিয়ে যেন অন্য রকম রং ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে।

আজ মিরাজের বিয়ে!
নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ এ প্রতিবেদককে জানিয়েছিলেন, সফর শেষে দেশে ফিরে আকদটা সেরে রাখবেন। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আক্‌দ হয়তো আজই সেরে রাখবেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মিরাজ, ‘আপাতত একেবারে ঘরোয়া পরিবেশে আকদ সেরে রাখছি। তেমন কাউকে বলিনি। বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’

কাল মোস্তাফিজের বিয়ে
বন্ধু মিরাজ বিয়ে করছেন, মোস্তাফিজুর রহমানও বসে নেই। খেলা না থাকলে এমনি তিনি ঢাকায় থাকেন না। ছুটির সময়টা কাটে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজের গ্রামের বাড়িতে। এবারও নিউজিল্যান্ড সফর শেষে থাকেননি ঢাকায়। দ্রুত চলে গেছেন বাড়িতে। তবে যাওয়ার আগে কিছু কেনাকাটা করতে হয়েছে তাঁকে। বেশির ভাগ কেনাকাটা তাঁর হবু স্ত্রীর জন্যই। কনে সামিয়া পারভীন শিমু মোস্তাফিজের মামাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। কাল রাতে মোস্তাফিজের কাছে বিয়ের ব্যাপারে জানতে চাইলে বললেন, ‘শুক্রবার আক্‌দ হবে, একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে। অনুষ্ঠান করব বিশ্বকাপের পর।’

মুমিনুলের বিয়ে ১৯ এপ্রিল
মুমিনুল হকের বিয়ের খবর অবশ্য অনেক আগেই জানা গেছে। তবে কবে আনুষ্ঠানিকতা সারবেন, তারিখটা কাল জানালেন বাঁহাতি ব্যাটসম্যান। আগামী ১৯ এপ্রিল ধুমধাম করেই বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিহা বাশার, বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মুমিনুল বললেন, বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন, ‘আমার বিয়ের খবর তো আপনারা জানেনই। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশা আল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ