1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ক্রাইস্টচার্চ হামলায় ২ বাংলাদেশি নিহত, ক্রিকেটাররা নিরাপদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৬ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে অন্তত দুইজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন বলে জানা গেছে। তবে বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে রয়েছেন।

সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যক্তিরা সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী বলে জানা গেছে। এ ঘটনায় আরো অন্তত আটজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিদের হতাহতের এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আরও আট বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে খবর পেয়েছেন তিনি।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এই হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে। তবে নিহতের সংখ্যা নিশ্চিত করেনি স্থানীয় পুলিশ।

মসজিদের ভেতরে ঢুকে শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পরপরই বন্দুককধারী এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে বেশ কয়েকজন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ২০ মিনিট চলে বন্দুকধারীর তাণ্ডব। নিকটবর্তী এলাকাতে বোমাও পাওয়া যায়।

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট টিম যে স্থানে অবস্থান করছে, তার নিকটবর্তী এলাকাতেই ক্রাইস্টচার্চে একটি মসজিদে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলায় তাদের মৃত্যু হয়েছে। ওই মসজিদে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালসহ সফররত দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেশে-বিদেশে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তারা বিপদের বার্তা পেয়ে নিরাপদে হোটেলে পৌঁছান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ