1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৩৯ Time View

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর নির্ধারিত কোটা এখনো খালি রয়েছে। হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার জানানো হয়, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী ব্যক্তিরা এখনো প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করে হজ পালনের সুযোগ গ্রহণ করতে পারেন।

বিজ্ঞপ্তিতে ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের ক্রমিক ২২৭৬৫ থেকে পরবর্তী প্রাক-নিবন্ধিত ক্রমিক নম্বরধারী ব্যক্তিকে আগামী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে হজের নিবন্ধন করতে ইচ্ছুক হজ যাত্রীদের আগামী ২০ মার্চের আগে সংশ্লিষ্ট রেজিষ্ট্রেশন কেন্দ্রে প্রাক-নিবন্ধন সনদসহ পাসপোর্ট দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ইতোপূর্বে সরকারি ব্যবস্থাপনার প্রাক-নিবন্ধিত ২২৭৬৪ ক্রমিকের মধ্যে যারা কোনো কারণে নিবন্ধন করতে পারেননি অথচ তারা এ বছর হজ পালনে আগ্রহী, তাদেরকে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন prp@hajj.gov.bd; morahajsection@gmail.com ই-মেইলে অবহিত করতে অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ