1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশি ছবিতে অভিনয় বিষয়ে যা বললেন রানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৭৯ Time View

শোনা গিয়েছিল ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। বাংলাদেশের একটি ছবিতে তিনি কাজ করবেন। তার স্বামী আদিত্য চোপড়ার বিখ্যাত প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটির প্রযোজনাও করবেন তিনি।

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হওয়া এ ছবির নাম ‘ক্র্যাক প্লাটুন’। ফেসবুকে এ নামে সার্চ করলেই দেখা যায় হ্যাশট্যাগে রানী মুখার্জি, যশরাজ ফিল্মসের নাম। একটি টিজারও পাওয়া যাচ্ছে। এই গুঞ্জনও ছড়িয়েছে, ইতোমধ্যেই ঢাকায় এসেছেন রানি। তিনি গোপনে শুটিং করে গেছেন ছবিটির। এ নিয়ে কৌতূহলের শেষ নেই চলচ্চিত্রপাড়ায় ও বাংলাদেশে রানি মুখার্জির ভক্তদের।

তবে এ ঢাকা সফর ও বাংলাদেশি সিনেমায় অভিনয় করার বিষয়টিকে সরাসরি গুজব বলে দাবি করেছেন রানি মুখার্জি। তাকে নিয়ে গুঞ্জনের ধোঁয়াশা কাটাতে মুম্বাইয়ে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ মন্তব্য করেন।

রানি মুখার্জির পক্ষে তার সহকারী মণিকা মঙ্গলবার গনমাধ্যমকে আরও বলেন, আপাতত এমন কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত নন রানি মুখার্জি। তার সঙ্গে এ নিয়ে কারো কোনো কথাও হয়নি, যা ছড়িয়েছে সেটা গুজব। বিভ্রান্ত না হতে অনুরোধ করছি সবাইকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ