1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

এরশাদ সুস্থ আছেন, দেশে ফিরছেন : রাঙ্গা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ৭৩ Time View

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন এবং খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

২৬ জানুয়ারি, শনিবার রাঙ্গা বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে।

তিনি বলেন, ‘আশা করি, ৩০ জানুয়ারির মধ্যে তিনি দেশে ফিরে আসবেন।’

জানা গেছে, ৮৮ বছর বয়সী হুসেইন মুহম্মদ এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে। পাশাপাশি যকৃতের জটিলতায়ও ভুগছেন তিনি। তাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর দলে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠার মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। ভোটের আগে সিঙ্গাপুর থেকে ফেরেন তিনি। নির্বাচনে রংপুর-৩ আসনে বিজয়ী হওয়ার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হুইল চেয়ারে চড়ে সংসদ ভবনে গিয়েছিলেন তিনি।

এরপর এরশাদ সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি নেন। তবে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ হারান। নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এরশাদ ঘোষণা দিয়েছেন, তার অবর্তমানে দলের চেয়ারম্যান হবেন তার ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।

স্ত্রী ও বিদায়ী সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে বাদ রেখে ভাই জি এম কাদেরকে সংসদে বিরোধীদলীয় উপনেতাও বানিয়েছেন এরশাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ