1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মৌসুমী হামিদের ‘আয়না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
  • ৮১ Time View

এক সময়কার জমিদার আজগরের একমাত্র মেয়ে আয়না। আয়না বদরাগী কিন্তু দয়ালু। জমিদারিত্ব নেই অথচ তার মেয়ে আয়না সারা গ্রামের মানুষকে ধমকে অস্থির করে রাখেন। আর এ কারণে গ্রামে নানা মজার ঘটনা ঘটতে থাকে।

বদরাগী আয়না বাড়ির কাজের ছেলেটাকেও সামান্য কারণে প্রায় সময় নির্যাতন করেন। একদিন শিকারে গিয়ে আয়না বিপদে পড়েন। সারারাত কাজের ছেলেটার সঙ্গে জঙ্গলের একটি গর্তে লুকিয়ে থাকতে হয়। এসময় ছেলেটার প্রতি তার দরদ বেড়ে যায় এবং তাকে ভালোবেসে ফেলেন।

এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘আয়না’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নাটকটিতে আরও আছেন আবুল হায়াত, কল্যাণ কোরাইয়া, সুজাত শিমুল, নীলিমা নুপুর ও বাবু।

জাহিদ বাবুলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। নাটকটির নির্বাহী প্রযোজক এম আতিকুল ইসলাম মানিক।

নির্মাতা সেলিম রেজা বাংলানিউজকে বলেন, বর্তমানে কাহিনীনির্ভর নাটক খুব কম হচ্ছে। তাই সম্পূর্ণ নির্মল বিনোদনের নাটক ‘আয়না’ নির্মাণ করলাম।

অ্যাড এশিয়ার ব্যানারে নির্মিত নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ