1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

প্রীতিতে ভিন্ন এক পরী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৭২ Time View

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ছবিটি করেন চিত্রনায়িকা পরীমনি। এ ছবিতে তার চরিত্রের নাম ছিল ‘শুভ্রা’। ছবিতে তার অভিনয় দর্শকরা বেশ পছন্দ করেন।

এ ছবির পর ‘প্রীতি’ নামে একটি ওয়েব সিরিজে সম্প্রতি কাজ করেন পরীমনি। গত রবিবার সেই ওয়েব সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এর নাম ভূমিকায় পরীমনি অভিনয় করেছেন। ভিন্ন লুকে এই পোস্টারে তাকে দেখা গেল। পরীমনি জানান, থ্রিলারধর্মী ওয়েব সিরিজটিতে একজন অনুসন্ধানী প্রতিবেদকের চরিত্রে দেখা যাবে তাকে।

ওয়েব সিরিজে পরীমণিকে সংযোজন করার বিষয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেছেন, পরীর সঙ্গে ‘স্বপ্নজাল’-এ কাজ করতে গিয়ে মনে হয়েছে, যেকোনো চরিত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে তার। তাই ওয়েব সিরিজটিতে পরীকে নেওয়া। খুব ভালো কাজ করেছে পরী। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ