1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

হেলিকপ্টারে ঢাকায় এলেন অসুস্থ এমপি একরামুল করিম চৌধুরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৩৮ Time View

‘খাদ্যে বিষক্রিয়ার কারণে একরামুল করিম চৌধুরী বমি ও পেটের ব্যাথায় ভুগছিলেন। এসময় তার শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে’ বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সৈয়দ আবদুল মহিউদ্দিন আবদুল আজিম।

একরামুল করিম চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক জানান, একরামুল করিম চৌধুরী বুধবার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করতে যান। দুপুর একটার দিকে তিনি শরীরিক অসুস্থতা বোধ করলে নেতাকর্মীরা তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাঁকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতলে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ