1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৬৯ Time View

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে ১০ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা জানান, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের ৪ জন, ধর্মচরণ কার্বারিপাড়ায় একই পরিবারের ৪ জন এবং হাতিমারা এলাকায় ২ জন মারা গেছেন।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন এবং নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ পাহাড় ধসের ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও কতজন মারা গেছেন, তা জানাতে পারেননি।

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, স্থানীয় সূত্রে আমি ৮ জনের মৃত্যুর বিষয়টি জেনেছি। কিন্তু পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও কিংবা ওসি ওই এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি। তাই নিশ্চিত করেই ঠিক কতজন নিহত বা নিখোঁজ রয়েছেন, তা জানাতে সময় লাগছে।’

গত বছরের ভয়াবহ ধসে ১২০ জন মারা গেলেও নানিয়ারচরে কেউ মারা যায়নি। ওই ধসের পর জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ বসববাসকারীদের যে তালিকা করেছেন, তাতে নানিয়ারচর উপজেলার ৪ ইউনিয়নে ২৩৯ পরিবারের ১ হাজার ১১১ জনকে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ