1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

ইজারার খাস জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেবে সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৫৭ Time View

স্থায়ী ইজারা দেয়া খাস জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেবে সরকার। এজন্য ‘কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭’ সংশোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে নীতিমালার সংশোধন আদেশ জারি করা হয়েছে। নীতিমালায় ১.৪ অনুচ্ছেদের পর ১.৫ অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে।

১.৫ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭’ অনুসারে ৯৯ বছর মেয়াদি বন্দোবস্ত গ্রহীতা বা তার বৈধ ওয়ারিশ অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পাবেন। আদেশে আরও বলা হয়, কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালার সংশোধনী আনার প্রয়োজনীয়তা দেখা দেয়ায় নীতিমালায় দেয়া ক্ষমতাবলে জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ৩৩তম সভার অনুমোদনক্রমে সরকার এই নতুন বিধান সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে। আদেশ গেজেট আকারে প্রকাশের তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। গত ৫ মার্চ আদেশের গেজেট প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ভূমি সচিব মো. আব্দুল জলিল জাগো নিউজকে বলেন, ‘৯৯ বছরের লিজ মানে স্থায়ী লিজ। এখানে রাইট স্টাবলিস্ট হয়ে যায়, মানুষ বাড়িঘর করে। এক্ষেত্রে জমি অধিগ্রহণ করা হলে ক্ষতিপূরণ দেয়া যৌক্তিক বটে। তবে আগে ক্ষতিপূরণের বিষয়টি এভাবে ছিল না। কিছু বোঝার ভুল ছিল। এখন বিষয়টি পরিষ্কার করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ