1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা ও পৃষ্ঠপোষক : তারানা হালিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৫৫ Time View

তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা ও পৃষ্ঠপোষক। তাদের মদদেই জঙ্গিরা বিভিন্ন জায়গায় নাশকতা করছে।
শুক্রবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, সরকারের উদারতার কারণেই খালেদা জিয়া জেলখানায় সকল সুযোগ সুবিধা ভোগ করছে। আর সরকারের উদারতার কারণেই বেগম জিয়া গৃহপরিচারিকাকে জেলখানার ভিতরে নিয়ে রাখতে পারছেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা সহকারী কমিশনার সাবরিন চৌধুরী, টাঙ্গাইল জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ