1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শনির আখড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৪৪ Time View

রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকার একটি বাসা থেকে শিউলি (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাসা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কদমতলী থানা পুলিশ।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, মঙ্গলবার রাতে কোনো একটা সময় তারা (স্বামী-স্ত্রী) কথা কাটাকাটি ও ঝগড়া করেন। এতে স্বামী রিপন ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

ওই ঘটনার পর থেকে স্বামী রিপন পলাতক রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তাকে (রিপন) গ্রেফতারের চেষ্টা চলছে। আত্মীয়-স্বনজদের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ