1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

খালেদা নির্বাচনে থাকবেন : সিইসির আশা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৮ Time View

সব সমস্যা কাটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের খাসকামড়ায় তার সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের নিজের এ আশার কথা জানান তিনি।

৮ ফেব্রুয়ার দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হওয়ার পর বিএনপি চেয়ারপারসন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না- তা নিয়ে নানা মত রয়েছে।

সিইসি বলেন, আমি আশা করি সব সমস্যার সমাধান হলে তিনি (খালেদা) নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করা এবং না করা সম্পূর্ণ উচ্চ আদালতের ওপর নির্ভর করছে।

৮ ফেব্রুয়ারি যে মামলায় খালেদার সাজা হয়েছে, ওই মামলাতে সাজা হয়েছে তার ছেলে তারেকেরও। খালেদা কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন তারেক।

বিএনপি বলছে, খালেদা-তারেক ছাড়া নির্বাচনে যাবে না তারা। অন্যদিকে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের মনে করেন- মামলার কারণে আদালতের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন তাহলেও তার দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ