1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো

ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পেলেন সাবের হোসেন চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮
  • ৫১ Time View

ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) অনারারী প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক ‘ফ্রেন্ডশীপ অর্ডার’ লাভ করেছেন।
ভিয়েতনামের সংসদ ভবনে গত শুক্রবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সে দেশের জাতীয় সংসদের প্রেসিডেন্ট গুয়েন থিম কান তাকে এ পদক প্রদান করেন। এ সময় ভিয়েতনামের জাতীয় সংসদের সাবেক প্রেসিডেন্ট গুয়েন মিন হ্যান উপস্থিত ছিলেন।
সাবের হোসেন চৌধুরীই প্রথম বাংলাদেশী যিনি এ পদক লাভ করলেন।
আইপিইউ- এর মাধ্যমে ভিয়েতনামের সাথে অন্যান্যদেশের সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এ পদক প্রদান করা হয়।
ভিয়েতনামের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রনে সাবের হোসেন চৌধুরী এশিয়া প্যাসিফিক পার্লামেন্টারী ফোরামের ২৬তম সভায় বক্তব্য রাখেন। সংসদীয় কূটনীতি, সন্ত্রাস, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় আলোকপাত করেন।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাসহ বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। তিনি প্রযুক্তির মাধ্যমে সংসদ সদস্যদের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সফরকালে তিনি ভিয়েতনামের রাষ্ট্রপতি তারান দাই কোয়াং, সেদেশের কমিউনিষ্ট পার্টির মহাসচিব গুয়েন ফো তোরংয়ের এর সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি ভিয়েতনামের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।
সাবের হোসেন চৌধুরী গতবছরে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ