1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

সেনাবাহিনীকে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১২
  • ২২৬ Time View

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো শুক্রবার সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনীর কিছু বিপথগামীকে ব্যবহার করে গণতন্ত্র ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ধ্বংস করে দেওয়ার মহলবিশেষের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ায় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছে।

পলিটব্যুরো পাশাপাশি এ ধরণের অপচেষ্টা প্রতিরোধ ও জনগণের অধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত রাখার জন্য সকল অসাম্প্রদায়িক বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়েছে।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়- দেশের সাম্প্রতিক অবস্থা পরিদৃষ্টে এ ধরণের ষড়যন্ত্রের আশঙ্কা বিভিন্নমহল থেকে কিছুদিন ধরেই ব্যক্ত করা হয়েছিল। এই ঘটনাবলীর সমসাময়িককালে ১৮ ডিসেম্বর বিএনপির অঘোষিত কর্মসূচিতে সৃষ্ট ঘটনা, জামাত-শিবিরের তা-ব এবং দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিদের উস্কানিমূলক বক্তৃতা-বিবৃতি এ ধরণের ষড়যন্ত্রের প্রেক্ষাপট রচনা করা হচ্ছিল বলে এখন স্পষ্টই প্রতীয়মান হয়।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়- এ দেশের মানুষ দেড় দশকব্যাপী সংগ্রামের মধ্য দিয়ে হত্যা-ক্যুর ষড়যন্ত্ররকে পরাভূত করে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছিল তাকে বিভিন্ন সময় বাধাগ্রস্ত করার অপচেষ্টা হয়েছে।

সর্বশেষ ১/১১-র দুই বছরের ঘটনাবলীর সেই অপচেষ্টা আরেকটি প্রমাণ। এদেশের মানুষ তাদের প্রতিরোধের চেতনায় ১-১১’র ঐ ষড়যন্ত্রকে ব্যর্থ করে গণতন্ত্রের পথে এগিয়েছে।

এখন যখন দীর্ঘ ৩৫ বছর পর যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে তখন এই চক্রান্তের ঘটনাবলী এবং তার সাথে ধর্মান্ধ সংগঠনের সম্পৃক্ততা এর পিছনের মৌলবাদী-সাম্প্রদায়িক-জঙ্গিবাদী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যকেই স্পষ্ট করে দেয়।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে এ ধরনের চক্রান্তের সাথে জড়িতদের মুখোশ উন্মোচন করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ