1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোতে বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মে, ২০১২
  • ১৫৭ Time View

সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর শহরতলীতে শনিবার বোমা বিস্ফোরণে বেশ ক’জন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা।

এদিকে এদিন রাজধানী দামেস্কে দু’টি বোমা বিস্ফোরণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর তাল আল-জারাজির জেলায় সংঘটিত বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত হয়েছে।

এর আগে  আলেপ্পোতে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে কমপক্ষে চার জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ