1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

শেষ হল রিও+২০: দরিদ্ররা উপেক্ষিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ২০০ Time View

বিশ্ব নেতাদের সম্মিলিত রাজনৈতিক ঘোষণার মধ্য দিয়ে শেষ হল ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলন রিও+২০।  ২০ থেকে ২২ জুন এ তিন দিনব্যাপী সম্মেলনে নানা বিতর্ক, আলোচনা শেষে এ সম্মতিপত্রকে বলা হচ্ছে ব্রাজিল ঘোষণা।

ঘোষণা অনুসারে, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট দেশগুলো ৩ বছর সময় নেবে। গভীর সমুদ্রের জীবজগৎ রক্ষায়ও দেশগুলো একসাথে কাজ করার অঙ্গীকার করেছে।

তবে এবারের রিও+২০ সম্মেলনের ব্রাজিল ঘোষণা সামাজিক ও পরিবেশ সংশ্লিষ্ট নানা সঙ্কট সামাল দেওয়ার জন্য নিতান্তই দুর্বল বলে মনে করছে পরিবেশ ও উন্নয়ন সংশ্লিষ্ট দাতব্য সংস্থাগুলো।

কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অত্যধিক পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী শিল্পোন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকি বন্ধ করার সুপারিশ আমলেই আনা হয়নি জাতিসংঘের এই সম্মেলনে।

এছাড়া সম্মেলনের ছয়দিন ব্যাপী প্রস্তুতি মূলক আলোচনায় দরিদ্র জনগোষ্ঠীকে বিশুদ্ধ পানীয়, পর্যাপ্ত খাদ্য এবং আধুনিক জ্বালানি ব্যবহারের সুযোগ-সুবিধা প্রদানের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে অথবা আরো মারত্মকভাবে দুর্বল করে দেওয়া হয়েছে বলে দাতব্য সংস্থাগুলোর অভিযোগ।

পাশাপাশি রাশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সমর্থিত ভ্যাটিকানের বিরোধিতার কারণে সম্মিলিত ঘোষণা থেকে নারীর প্রজনন অধিকারের বিষয়টি বাদ পড়ায় সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের প্রতিনিধিদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়।

সম্মেলন শেষে বিগত সময়ে টেকসই উন্নয়নে কাঙ্খিত অগ্রগতি না হওয়ার কারণ হিসেবে করপোরেট শক্তিগুলোকেই দায়ী করেছেন জাতিসংঘ টেকসই উন্নয়ন প্রতিবেদনের (২৫ বছর আগে রচিত) রচয়িতা গ্রো হারলেম ব্রান্ডল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ