1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বেলজিয়ামে গ্রেনেড হামলায় নিহত ৪,আহত ৬৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১
  • ২৯৪ Time View

বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় শহর লিজে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণের ঘটনায় ৪ ব্যক্তি নিহত এবং ৬৪ জন আহত হয়েছে। মঙ্গলবার দিনের প্রথম দিকে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনজন ব্যক্তি লিজ শহরের মধ্যস্থলে অবস্থিত প্লেস সেইন্ট ল্যাম্বার্ট এর কাছাকাছি একটি বাসস্টপে উপস্থিত জনসমাগম লক্ষ্য করে বেশ কয়েকটি গ্রেনেড ছুড়ে মারে। শহরটি ব্রাসেলস থেকে ৯০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, তারা কমপক্ষে চারটি বিষ্ফোরণ এবং একই সঙ্গে গুলির আওয়াজ শুনেছেন।

বেলজিয়ামের একটি টিভি চ্যানেলকে তাৎক্ষণিকভাবে হামলায় আহত এক ব্যক্তি জানায় বাসস্টপের ভীড়ের মধ্যে কেউ একজন গ্রেনেড ছুড়ে মারে এবং গুলি ছোড়ে।

স্থানীয় সরকারি কৌঁসুলি অফিসের মূখপাত্র ভ্যালেরি শাপস গ্রেনেড এবং বন্দুক হামলার ঘটনার সত্যতাকে নিশ্চিত করে এই ঘটনায় হতাহত হওয়ার ঘটনা স্বীকার করেছেন।

ঘটনায় একজন হামলাকারীও নিহত হয় বলে জানায় বেলজিয়ামের স্থানীয় একটি সংবাদ মাধ্যম।

শহরের পরিবহণ সেবাদানকারী স্থানীয় বাস কোম্পানী জানায়, তাদের বাসগুলো শহরের কেন্দ্রস্থলে ঢুকতে পারছে না।

ঘটনাস্থলের নিকটবর্তী একটি যাদুঘরে আহতদের নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানায় সংবাদ মাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ