1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

বিশ্বব্যাংকের কুটচালে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হয়েছে: প্রতিমন্ত্রী কামরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২
  • ২০৯ Time View

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, “বিশ্বব্যাংকের কুটচালে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হয়েছে। আর এ অর্থায়ন বন্ধ হওয়া নিয়ে যখন দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তখন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া উৎফুল্ল। এ রকম পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য প্রয়োজন ছিল। কিন্তু তারা রাস্তায় নেমে হাসাহাসি করছেন।

সোমবার বিকেল সাড়ে ৫টায় যুব মহিলা লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার পদ্মা সেতুর বিষয়ে খালেদার জিয়ার কুটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ  সমাবেশের আয়োজন করা হয়।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যতো স্বপ্ন্ই দেখেন না কেনো, তাতে কোনো লাভ হবে না। দেশের তরুণ প্রজন্ম এখন অনেক সচেতন । যারা এ ধরনের ষড়যন্ত্র করবে তাদের দেশের মাটিতে ঠাঁই হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘‘একুশে আগস্ট  গ্রেনেড হামলার বিচার কাজ ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম যতো এগিয়ে আসছে তাদের ষড়যন্ত্র ততোই বেড়ে চলেছে।’

গুলিস্থান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ