1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধেও পদ্মা সেতু নির্মাণে সমস্যা নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ১৪৪ Time View

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হওয়ার পরও তা নির্মাণে কোনো সমস্যা হবে না বলে মনে করেন অর্থনীতিবিদ আবুল বারকাত।

দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়ার কথা বলে বিশ্ব ব্যাংক শনিবার পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়।

বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তের পর কাছে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবুল বারকাত বলেন, ‘বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করলে কোনো সমস্যা নেই। এরকম বড় প্রকল্পে দেশ-বিদেশে অর্থায়ন করার মতো অনেক প্রতিষ্ঠান আছে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বা আইএমএফের অর্থ দেওয়ার সময় অনেক কঠিন শর্ত থাকে। তাদের শর্ত জাতীয় অর্থনীতি এবং দেশের সার্বভৌমত্বের ওপর প্রভাব পড়ে। সার্বভৌমত্ব বিঘ্নিত হলে সে অর্থ না নেওয়াই উচিত।’

২৯০ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। ছয় কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণে বিশ্বব্যাংক গত বছর অর্থায়ন স্থগিত করলে মালয়শিয়ার সঙ্গে আলোচনা শুরু করে সরকার। ১০ এপ্রিল মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। ২৮ জুন চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে খসড়া প্রস্তাব দেয় মালয়েশিয়া।

এতো বড় প্রকল্পের অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অপ্রদর্শিত অর্থ বা কালো টাকাসহ অন্যান্য উৎস ব্যবহার করা যেতে পারে।

‘আমাদের প্রযুক্তি আছে, বিশেষজ্ঞ আছে এবং সামর্থ আছে এমন প্রকল্প নির্মাণের।’

এ প্রসঙ্গে মালয়েশিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, ‘দেশ-বিদেশে এরকম প্রকল্প নির্মাণের জন্য যৌথ ভিত্তিতে নির্মাণ করা যেতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ