1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরলেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

বানিয়াচংয়ের সুবিদপুর ইউপির উপ-নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১১
  • ৩৮১ Time View

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সোমবার শান্তিপূর্ণভাবে অনুষ্টিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম।

৮হাজার ৮৪২ জন ভোটারের মধ্যে ৬হাজার ৪৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৭৮টি ভোট বাতিল হয়।

সন্ধ্যা পৌনে ৬টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার জালাল উদ্দিন ঘোষিত বে-সরকারি ফলাফলে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গরুর গাড়ি প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ৪হাজার ৭২২ ভোট।

প্রতিদ্বন্দ্বি জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল মোক্তাদির চৌধুরী অপু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৫৪১ ভোট।

নির্বাচনে অপর প্রার্থী কাউছার আহমেদ চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ ভোট।

রিটার্নিং অফিসার জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইউনিয়নের ১০টি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন অফিসারের নেতৃত্বে ১০ জন পুলিশসহ আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ওই ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আমীর আলী চৌধুরী নির্বাচিত হওয়ার ২২ দিন পর শপথ গ্রহণের আগেই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। যে কারণে নির্বাচন কমিশন ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ