1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১১
  • ৩৩১ Time View

প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে তারা।

২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভার পর্যন্ত খেলে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ১২৮ রান করতে পারে তারা।

আগে ব্যাটিং নিয়ে সাত উইকেটে ২১০ রান করেছে বাংলাদেশ। যে কোন দলের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে আইরিশদের বিপক্ষে ২০৯ রান করে ৯৫ রানে জিতেছিলো স্বাগতিক দল।

উদ্বোধনী জুটিতে ১১৩ রান করেন শুকতারা রহমান ও শারমিন সুপ্তা। পঞ্চম উইকেটে রুমানা আহমেদ ও লতা মন্ডল ৬১ রান করেন।

বিকেএসপি মাঠে দেশের প্রথম আন্তর্জাতিক নারী ক্রিকেটার হিসেবে অর্ধশতক করেছেন শুপ্তা ও শুকতারা। রান আউটের আগে ছয়টি চারের মার দিয়ে ৮৮ বলে ৫২ রান করেন বিকেএসপির ছাত্রী সুপ্তা। টুর্নামেন্টে আগে একটি ম্যাচও খেলানো হয়নি তাকে।

৫৩ রান করে পেসার জিল হুইলেনের বলে বোল্ড হয়েছেন শুকতারা। ১১৯ বলে পাঁচটি চারের মার দিয়ে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এর আগে লরা কালেনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ফারজানা হক পিঙ্কিক।

অধিনায়ক সালমা খাতুন আউট হয়েছেন চার রান করে। কালেনের দ্বিতীয় শিকার হয়েছেন তিনি।

বাংলাদেশের এটি প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ