1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা, আটক ৩ আকুল আবেদন মেঘলা মুক্তার, কী হয়েছে তার বাবার ফিফপ্রো একাদশে মেসির রেকর্ড, জায়গা হলো না ব্যালনজয়ী কেইনের তুরস্কের জলবায়ু সম্মেলন থেকে ন্যায্য অধিকার আদায়ের প্রত্যাশা রিজভীর | Boishakhi Online কপ-৩১: প্রথম দিন গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি ক্রীড়াঙ্গনের বর্ষীয়ান সংগঠক হারুনুর রশীদ আর নেই বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল ৩০ হাজার ডলার পর্যন্ত শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম-রংপুর ম্যাচ অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩: মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২
  • ১৭৯ Time View

দিনাজপুর সদর উপজেলার বটতলী এলাকায় বৃহস্পতিবার বেলা ১২টায় মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী আনন্দ আশ্রম এলাকার দারোকানাথ বসাক (৪৫), সদর উপজেলার রানীগঞ্জ গ্রামের হামিদুর রহমানের ছেলে ও ভিডিও ব্যবসায়ী মুকুল (২৮) ও একই এলাকার কেনু মোহাম্মদের ছেলে আতাউর রহমান আতা (৩০)।

এদিকে এ ঘটনায় উত্তেজিত জনতা দুপুর ১২টা থেকে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

এ সময় পুলিশ অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি যাতীবাহী মিনিবাস বটতলী এলাকায় পৌঁছালে রানীগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মুকুল ও হাসপাতালে নেওয়ার পথে দারোকানাথ মারা যান।

আহত অপর একজনকে প্রথমে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আতা মারা যায়।

এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ