1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা

তুরস্কের বিমান হামলায় ২৩ কুর্দি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১
  • ২৭৭ Time View

তুরস্কের বিমান হামলায় ২৩জন কুর্দি নিহত হয়েছেন। ইরাকের সীমান্তবর্তী এক কুর্দি গ্রামে এ বিমান হামালা চালানো হয়। কুর্দিশ পিস অ্যান্ড ডেমোক্র্যাসি পার্টির (বিডিপি) পক্ষ থেকে হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

কাউন্সিলর এরতান এরিশ কুর্দিশ রোজ টেলিভিশনকে বলেন, ‘সিরনাক প্রদেশের অরতাসু গ্রামে ২৩টি মৃতদেহ খুঁজে পায় প্রাদেশিক কর্মকর্তারা। নিহতদের মধ্যে ১৯জনকে চিহ্নিত করা যাচ্ছে না।’

এরিস আরও জানায়, ‘নিহতরা সবাই একটি গ্রুপের সদস্য। এদের সবার সয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। তারা সীমান্ত অতিক্রম করে মালামাল পাচার করছিলো।’

স্থানীয় নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ‘একটি গ্রুপ গ্যাস এবং চিনি পাচার করে নিয়ে আসছিলো উত্তর ইরাক থেকে। তাদেরকে বিদ্রোহী ভেবেই হামলা চালানো হয়েছে।’

১৯৮৪ সালে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জন্ম। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই এই পার্টির জন্ম হয়। যদিও আঙ্কারা এবং আন্তর্জাতিক বিশ্ব এই সংগঠনটিকে গোড়া থেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে আসছে।

এরিস আরও জানায়, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তুষার এবং বিপদসঙ্কুল পথের কারণে মৃতদেহ উদ্ধার করা যাচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ