1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা-কর্মীরা, আটক ৩ আকুল আবেদন মেঘলা মুক্তার, কী হয়েছে তার বাবার ফিফপ্রো একাদশে মেসির রেকর্ড, জায়গা হলো না ব্যালনজয়ী কেইনের তুরস্কের জলবায়ু সম্মেলন থেকে ন্যায্য অধিকার আদায়ের প্রত্যাশা রিজভীর | Boishakhi Online কপ-৩১: প্রথম দিন গুরুত্ব পেল খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি ক্রীড়াঙ্গনের বর্ষীয়ান সংগঠক হারুনুর রশীদ আর নেই বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়ল ৩০ হাজার ডলার পর্যন্ত শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম-রংপুর ম্যাচ অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি

ডিইউজের সভাপতি ওমর সম্পাদক শাবান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১২
  • ২১৮ Time View

ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক ও সাধারণ সম্পাদক পদে শাবান মাহমুদ জয়ী হয়েছেন।

নির্বাচনে ১৯টি পদের মধ্যে ১২টিতে ওমর ফারুক-শাবান মাহমুদ প্যানেল, ৬টি পদে জাকারিয়া কাজল-এনামুল হক বাবুল প্যানেল এবং বাকি ১টি পদে কাজী রফিক-ওবায়েদ প্যানেলের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে দুটি আংশিকসহ পাঁচটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়াও স্বতন্ত্র ভাবে একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ২ হাজার ৭২৭ জন ভোটের মধ্যে ১ হাজার ৭৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার ওমর ফারুক ৭১৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া কাজল পান ৫০৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের শাবান মাহমুদ ১০৭১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক বাবুল পান ২০১ ভোট।

ওমর ফারুক-শাবান মাহমুদ প্যানেল থেকে নির্বাচিতরা হচ্ছেন সহসভাপতি তরুণ তপন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জনকল্যাণ সম্পাদক মীর আফরোজ জামান, দফতর সম্পাদক খন্দকার মোজাম্মেল হক এবং নির্বাহী পরিষদ সদস্য পদে আবুল কালাম, নাজমুল হক সৈকত, সলিমুল্লা সেলিম ও শাহনাজ বেগম।

জাকারিয়া কাজল-এনামুল হক বাবুল পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন, প্রচার সম্পাদক গাজী জহিরুল ইসলাম,
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জি এম মাসুদ ঢালী, নির্বাহী পরিষদ সদস্য পদে অমিয় ঘটক পুলক, আলহাজ জহিরুল হক, আজিজুর রহমান পিউ ও কিশোর কুমার সরকার।

নির্বাহী পরিষদ সদস্য পদে কাজী রফিক-ওবায়েদ প্যানেলের শারমিন রহমান সোমা নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ