1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার : কৃষিমন্ত্রী সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা ব্রডওয়েতে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ কিনলো চীনা সামরিক বিশ্ববিদ্যালয় সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহালের দাবি বিটিএমএর শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসা শিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

টোকিওতে খাদ্যমন্ত্রীর অবস্থা আশংকামুক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০১২
  • ২৬৩ Time View

গত মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে সড়ক দুর্ঘটনায় আহত দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের অবস্থা ক্রমশঃ উন্নতি হচ্ছে। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, মন্ত্রীর সিটি স্ক্যান করা হয়েছে এবং সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণ বা অন্য কোনো ধরনের জটিলতা দেখা যায়নি।

তবে এ মুহূর্তেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে মন্ত্রীকে দেখে এসে জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ মো. আরিফ জানান, তাকে আরো কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

দূতাবাসের কর্মকর্তারা এবং বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার প্রথম সারির নেতারা সর্বক্ষণ মন্ত্রীর পাশে রয়েছেন।

এদিকে, জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) প্রেসিডেন্ট বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাককে হাসপাতালে দেখতে যান। জাইকার কর্মকর্তারাও তার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর রাখছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ